Advertisement Placeholder

কবি আসাদ চৌধুরীর স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কবি আসাদ চৌধুরীর স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর

কবি আসাদ চৌধুরী। ছবি-সংগ্রহ।

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান ও জনপ্রিয় কবি কানাডার টরন্টোর পার্শ্ববর্তী শহর ওসোয়ার একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কবির জামাতা চিত্র নির্মাতা ও ফ্রিল্যান্স চিত্রগ্রাহক নাদিম ইকবাল আরো জানিয়েছেন যে, তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার সকালে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এর আগে এনজিওগ্রাম করে দুটি ব্লক ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়েছে। ফেসবুক এক স্ট্যাটাসে নাদিম লিখেছেন, ‘গতকাল (রবিবার) সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় খুব সিরিয়াস অবস্থা সৃষ্টি হয়। লাইফসাপোর্টের প্রসঙ্গও তোলেন চিকিৎসক! আমরা সবাই ভীষণ বিচলিত হয়ে পড়ি। বুঝতে পারি তার ফুসফুসের অবস্থা শোচনীয়।’
‘আইসিইউয়ে মেকানিক্যাল ভেন্টিলেটর (ব্রিদিং মেশিন), যাকে হাইড্রো ভেন্টিলেটরও বলা হয়ে থাকে, সেটা পরিয়ে দেওয়া হয়। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত আইসিইউয়ে থাকার পর তাকে সিসিইউয়ে নেয়া হয়। ফুসফুস ও হার্ট দুটিরই খুব ক্রিটিক্যাল অবস্থা।’ কবির জামাতা নাদিম তার ফেসবুক স্ট্যাটাসে সবাইকে কবির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। সেই সঙ্গে দর্শনার্থীরা যেন হাসপাতালে ভিড় না করেন সেটিও জানিয়েছেন। কারণ, রোগটি সংক্রমিত হবার ঝুঁকি খুব বেশি।
শহীদ বুদ্ধিজীবী-সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের পুত্র তৌহিদ রেজা নূর স্ট্যাটাস দিয়েছেন, শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী, এই কঠিন সময়ে কি লিখতে হয় আমার জানা নেই। শুধু এটুকু বলতে চাই-আপনি আছেন আমাদের হৃদয়ে। আপনি আমাদের মাঝে ফিরে আসুন-এই প্রত্যাশা করি। আপনার সর্বাঙ্গিন মঙ্গল প্রার্থনা করছি।
এদিকে, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও কবি আসাদ চৌধুরীর দ্রুত আরোগ্যে সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার