Advertisement Placeholder
উজরা জিয়া-মাসুদ বৈঠক

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আবারও তাগিদ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আবারও তাগিদ যুক্তরাষ্ট্রের

উজরা জিয়া ও মাসুদ বিন মোমেন

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও জোর তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বিষয়টি ফের তুলেছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকেলে উজরা জিয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়েছে। পরে উজরা এ বিষয়ে তার এক্স অ্যাকাউন্টে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান।

উজরা জিয়া এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে আবার আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।’

তিনি আরও লিখেছেন, রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

গত জুলাই মাসে উজরা জিয়া চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। ওই সফরকালে তিনি বাংলাদেশে শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার