Advertisement Placeholder

তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের, মহাসচিব তৈমুর

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের, মহাসচিব তৈমুর

বিএনপির প্রয়াত নেতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল ‘তৃণমূল বিএনপি’তে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। শমসের মুবিন চৌধুরীকে দলটির চেয়ারম্যান আর তৈমুর আলম খন্দকারকে দলের মহাসচিব করা হয়েছে।

পাশাপাশি দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা হুদা নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ চেয়ারপারসন। মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় তৃণমূল বিএনপির।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নব-নির্বাচিত কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশানুর রহমান এ কমিটি ঘোষণা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার