Advertisement Placeholder

কারাবন্দি ইমরানের বিরুদ্ধে সমন জারি

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কারাবন্দি ইমরানের বিরুদ্ধে সমন জারি

‘ইসলামিক বিধান বা শরিয়াবিরোধীভাবে’ বিয়ের মামলায় কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। ২৫ সেপ্টেম্বর তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ইমরানকে আদালতে দিতে হবে হাজিরা। খবর রয়টার্সের

বৃহস্পতিবার সিভিল কোর্টের বিচারপতি কুদরুত-উল্লাহ্ জারি করেন এই সমন। তিনি জানান, ইমরান খানের বিরুদ্ধে রয়েছে ইসলামী রীতি না মেনে বিবাহ করার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। কারণ, দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সাথে তালাকের আগে ইদ্দত চলাকালেই তিনি বিয়ে করেন। সেজন্য নেননি অনুমতিও।

ইদ্দত হলো একটি ইসলামী পরিভাষা যা বিয়ে বিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কালকে বলা হয়। চলতি বছরের ১৮ জুলাই প্রথম এ মামলাটি দায়ের করা হয়। আলোচিত ‘তোশাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেপ্তার হন পিটিআই চেয়ারম্যান। তাকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার