Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না : ডিএমপি কমিশনার ফারুক হোসেন

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না : ডিএমপি কমিশনার ফারুক হোসেন

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। ২৪ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের কাজের গতি কমবে না। তিনি বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।

ডিএমপির উপকমিশনার বলেন, ভিসানীতিতে পুলিশের কাজের গতি কমবে না। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাতও ঘটবে না।

গত ২৪ মে বাংলাদেশিদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, গণতান্ত্রিক কার্যক্রম ও সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে। আর গত ২২ সেপ্টেম্বর এর প্রয়োগ শুরু হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের এক বিবৃতিতে এদিন বলা হয়, সরকার ও বিরোধী দল, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যদের ওপর এটি কার্যকর করা হয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরাও থাকতে পারেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার