Advertisement Placeholder

নাম ফাঁস হওয়া তিন বিজ্ঞানীই নোবেল পেলেন রসায়নে

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাম ফাঁস হওয়া তিন বিজ্ঞানীই নোবেল পেলেন রসায়নে

রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

আগেই নাম ফাঁস হওয়া দুই মার্কিন ও এক রুশ বিজ্ঞানীই এ বছর রসায়নে নোবেল পেয়েছেন। তারা হলেন মউঙ্গি জ বাভেন্দি, লুই ই ব্রুস এবং আলেক্সি আই একিমভ। কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ তারা এই পুরস্কার পেয়েছেন।

আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় স্টকহোমে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
এই নোবেল বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গিয়েছিল। মূলত রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের ভুলের কারণে নামগুলো আগে ফাঁস হয়। সংস্থাটি সুইডেনের স্থানীয় সংবাদমাধ্যম আফটোনব্লাডেটের কাছে একটি ই-মেইলে জানায় ওই তিনজনকে এ বছর রসায়নে নোবেল দেওয়া হবে।

তাছাড়া ওই ই-মেইলে পুরস্কার দেওয়ার কারণও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘কোয়ান্টাম ডটস, ন্যানোপার্টিকেলস আবিষ্কার এবং উন্নয়নকে পুরস্কৃত করছে ২০২৩ রসায়ন নোবেল পুরস্কার। যেটি এতটাই ছোট যে এগুলোর আকার নিজস্ব বৈশিষ্ট নির্ধারণ করে।’

তবে নাম ফাঁস হওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন রসায়ন নোবেল পুরস্কার কমিটির প্রধান জোহান আকভিস্ট। তিনি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তখন বলেছিলেন, ‘এটি রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হবে ৭টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময়)। যার অর্থ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়ী এখনো নির্বাচিত হয়নি।’

কিন্তু ফাঁস হওয়া তথ্যই এখন সঠিক হলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার