
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৩১ বার পঠিত | পড়ুন মিনিটে

বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ছাড়া ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ‘চা-এর আমন্ত্রণ’ তো দূরের কথা কোন আমন্ত্রনেই বিএনপি যাবে না। আমরা তাঁর বিদেশে চিকিৎসা চাই। আর নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু, অবাধ আর নিরপেক্ষ হবে না। আমরা তাকে অনেক বিশ্বাস করেছি, আর নয়। তিনি বলেন, গোখড়া সাপ-কে বিশ্বাস করা যায়, কিন্তু শেখ হসিনা-কে আর বিশ্বাস করা যায় না। তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বেই দেশে ভোট আর ভাতের অধিকার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ভাষণের সময় বিএনপি আয়োজিত প্রতিবাদ, কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশে যোগদান উপলক্ষে নিউইয়র্ক সফরে আসা বিএনপি নেতা এম এ মালেকের সম্মানে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যুক্তরাষ্ট্র শাখা এই সংবধর্নার আয়োজন করে। যুক্তরাষ্ট্র জাসাস-এর আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাসাস-এর জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, ফয়ছল আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির ভূইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ বাতিন ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোঃ বাবর উদ্দিন। এছাড়াও অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন আজম, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ, ইউএসএ’র সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা নুর নবী এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিউইর্য়ক স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমদ, যুক্তরাষ্ট্র জাসাস’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ হায়দার আলী এবং সিনিয়র সদস্য সচিব আনোয়ার হোসেন, নিউইয়র্ক সিটি জাসাস’র যুগ্ম আহ্বায়ক মূলধারার রাজনীতিক জাবেদ উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, ছাত্রদল নেতা দেওয়ান মেহরাজ চৌধুরী, জাকারিয়া অপু, শাহরুখ ইসলাম ফারহান ও জাসাস নেতা আশরাফুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ফ্লোরিডা বিএনপি’র সাবেক সভাপতি দিনাজ খান, পেনসিলভেনিয়া বিএনপি’র সভাপতি শাহ ফরিদ ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাহিদ নিয়াজ, ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, জর্জিয়া বিএনপি’র সভাপতি নাহিদুল খান সাহেল ও সাধারণ সম্পাদক মামুন শরীফ, মিশিগান বিএনপি’র সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নিউ ইংল্যান্ড বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র আহবায়ক অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান, নিউজার্সী ষ্টেট বিএনপি’র সভাপতি মোহাম্মদ রানা কবির ও সাধারণ সম্পাদক মো: মামুনুল হক, ভার্জিনিয়া বিএনপি’র সদস্য সচিব মো. তোফায়েল আহমেদ, কানাডার কুইবেক ষ্টেট বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, জাতিসংঘের সামনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে তারাও এসেছিলেন নিউইয়র্কে।



