Advertisement Placeholder

মানবতার কল্যাণে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে সর্বস্তরে সংস্কার দরকার :গুতেরেস

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবতার কল্যাণে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে সর্বস্তরে সংস্কার দরকার :গুতেরেস

জাতিসংঘ সদর দফতরে ‘ভবিষ্যত পরিকল্পনার সামিট’এ সাধারণ অধিবেশনের সভাপতি ও যুব সমাজের একজন প্রতিনিধিকে পাশে বসিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন মহতাসচিব অ্যান্তনিয়ো গুতেরেস। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিয়ো গুতেরেস বিশ্বের শীর্ষ কূটনীতিকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বহুপাক্ষিক সম্পর্ক আরো জোরালো করতে যতরকমের সংস্কার প্রয়োজন তা করার জন্যে। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উত্থাপিত নানা পরিস্থিতির প্রতি আলোকপাত করে ভবিষ্যতের জন্যে নিরাপদ বিশ্ব রচনায় দিক-নির্দেশনামূলক বক্তব্যে মহাসচিব আরো বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং নতুন প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতেও সকলকে একযোগে কাজ করতে হবে এবং সময়ের সাথে সঙ্গতি রেখে বিশ্বকে বসবাসের উপযোগী করতে এর বিকল্প নেই। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবতার কল্যাণে ব্যবহারের ক্ষেত্র প্রসারিত করতে হবে।

মহাসচিব বলেন, সকলের অভিন্ন এজেন্ডাসমূহকে আরো উৎকর্ষতা দিয়ে স্বপ্নের বিশ্ব গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে পরস্পরের সহযোগী হয়ে। এ লক্ষ্যে মহাসচিব তার ৪টি মূল ক্ষেত্রের প্রসঙ্গ উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সামাজিক সম্প্রীতির নবায়ন, যার আওতায় থাকবে সরকারী সেক্টর, সবুজ বিপ্লব সাধনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ অবারিত করা, নারির প্রতি সহিংসতার অবসান এবং সর্বোপরি মানবাধিকারকে সমুন্নত রাখা। জাতিসংঘে যুব সমাজের জন্যে নতুন একটি অফিস স্থাপনের মধ্যদিয়ে ভবিষ্যত প্রজন্মকে আমাদের স্বপ্ন বাস্তবায়িত করার অগ্রসৈনিকে পরিণত করতে হবে। যুবসমাজের মেধা ও কর্মশক্তিকে মানবতার কল্যাণে উজ্জীবিত রাখতে হবে। সাধারণ অধিবেশনের বিভিন্ন প্রস্তাবনার আলোকে মহাসচিব আরো বলেন, সুশাসনের প্রত্যাশা পূরণেও মনোযোগী হতে হবে মানবিকতার সামগ্রিক স্বার্থে। উন্নয়নকে টেকসই করতে সুশাসনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মহাসচিব। এ বছরই দুবাইতে সিওপি২৮ কনফারেন্স আলোকে এবং সামনের বছর অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের মধ্যদিয়েই বিশ্ব সুরক্ষার অভিপ্রায় পূরণের পথ সুগম করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই সাইয়েন্টিফিক এডভাইজারি বোর্ড গঠন এবং জাতিসংঘের প্রত্যাশার পরিপূরক গবেষণাগার স্থাপনের ওপরও জোর দেন মহাসচিব। তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আঞ্চলিক পর্যায়ের সরকার সমূহের জন্যে উপদেষ্টা পরিষদ গঠনকেও গুরুত্ব দিতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার