Advertisement Placeholder

ডিক্যাপ্রিওকে ভুলে ব্র্যাডলির প্রেমে মজেছেন গিগি!

বিনোদন ডেস্ক:   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিক্যাপ্রিওকে ভুলে ব্র্যাডলির প্রেমে মজেছেন গিগি!

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমের সম্পর্কে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ। এই দুই তারকাকে বিভিন্ন সময় একসঙ্গেও দেখা গেছে সাংবাদিকদের ক্যামেরায়।

তবে সেসবই এখন অতীত। ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কের পরিণতি পায়নি গিগির। ফলে টাইটানিক খ্যাত তারকাকে ভুলে অভিনেতা-নির্মাতা ব্র্যাডলি কুপারের সাথে ডেট করছেন তিনি। খবর- ডেইলি মেইলের।

সম্প্রতি ব্র্যাডলি কুপারের সঙ্গে ডিনার ডেটে দেখা গিগিকে। ব্র্যাডলির সঙ্গে এই মডেলকে ডিনার ডেটে দেখে অবাক হয়েছেন অনেকেই।

প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠ, ফের ভাঙনের মুখে জেনিফারের সংসার?
ভাইরাল সেই ছবিতে দেখা গেছে, গিগি পরেছিলেন সাদা রঙের ক্রপড টপ। সাথে ওভারসাইজড কালো লেদার জ্যাকেট এবং মিনি স্কার্ট। ব্র্যাডলি কুপার পরেছিলেন নীল রঙের টিশার্ট। তার উপরে সাদাকালো চেক শার্ট। সাথে জিন্স। মাথায় ক্যাপও ছিল।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক শহরে একসঙ্গে দেখা গেছে গিগি-কুপারকে। বৃহস্পতিবার তারা ভিয়া কারোটা রেস্তোরাঁয় গিয়েছিলেন ডিনার ডেটে। সে সময়েই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন।

চলতি বছরের শুরুতে গিগির সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এই সুপার মডেলের মায়ের সঙ্গেও দেখা করেছিল লিওনার্দো। তবে তাদের সেই সম্পর্ক টেকেনি। এরই মধ্যে গিগিকে দেখা গেল ব্র্যাডলি কুপারের সঙ্গে।

প্রসঙ্গত ২০২২ সালে ব্রিটিশ গায়ক জায়ান মালিক ও আমেরিকান মডেল গিগি হাদিদের সম্পর্কের বিচ্ছেদ হয়। এই জুটির ছোট একটি কন্যা সন্তানও আছে। তার নাম খাই।

অন্যদিকে একাধিক প্রেমে জড়িয়েছেন ব্র্যাডলিও। ২০০৭ সালে স্ত্রী জেনিফার এসপোসিতোর সঙ্গে বিচ্ছেদের পর এই মার্কিন অভনেতা সম্পর্কে জড়িয়ে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সুকি ওয়াটারহাউজের। এই প্রেম স্থায়ী হয়েছিল মাত্র দুই বছর। তারপর ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত রুশ মডেল ইরিনা শাইকের সঙ্গে ডেট করেছেন ব্র্যাডলি। তাদের এক কন্যাসন্তান রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার