Advertisement Placeholder
শেখ হাসিনা সমীপে প্রবাসের মুক্তিযোদ্ধাগণ

বাড়ি সংলগ্ন রাস্তা বীর মুক্তিযোদ্ধাগণের নামে করুন

বিশেষ সংবাদদাতা   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়ি সংলগ্ন রাস্তা  বীর মুক্তিযোদ্ধাগণের নামে করুন

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভায় বীর মুক্তিযোদ্ধাগণ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বীর মুক্তিযোদ্ধাগণের বাড়ি সংলগ্ন রাস্তার নাম সেই মুক্তিযোদ্ধার নামে করার নীতিগত সিদ্ধান্তটির বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা। ৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভায় এ আহবান জানিয়ে মুক্তিযোদ্ধারা আরো উল্লেখ করেন যে, এনআইডি কার্ড এবং ভোটার তালিকায় বীর মুক্তিযোদ্ধা শব্দটি সংযোজন করা দরকার প্রতিটি মুক্তিযোদ্ধার নামের আগে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে যারা গৃহহীন ছিলেন তাদেরকে বাড়ি নির্মাণ করে দেয়ার জন্যে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসারের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি। আলোাচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, আমির আলী, মোহাম্মদ সানাউল্লাহ, শামসুল আলম চৌধুরী এবং মিসবাহউদ্দিন, মুক্তিযোদ্ধা-সন্তান মোহাম্মদ আইয়ুব আলী, আলমগীর কবির প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার