Advertisement Placeholder

শাহরুখ খানকে হত্যার হুমকি, নিরাপত্তাব্যবস্থা জোরদার

বিনোদন ডেস্ক:   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহরুখ খানকে হত্যার হুমকি, নিরাপত্তাব্যবস্থা জোরদার

বলিউড অভিনেতা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এজন্য তার নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। হত্যার হুমকি পাওয়ায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে বলিউড বাদশাহ’র।

বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। শাহরুখ খানের এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।

মহারাষ্ট্র পুলিশ এএনআইকে বলেছে, শাহরুখ লিখিত অভিযোগ করেছেন যে চলতি বছরে পর পর দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এরপর হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতা। সেজন্যই বাড়িয়ে দেয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। ৫ অক্টোবর থেকে দেয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।
এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দেয়। এরপর সালমানের নিরাপত্তাও এক্স থেকে ওয়াই প্লাস-এ উন্নীত করা হয়।

ডিসেম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই ছবি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। ধারণা করা হচ্ছে এটিও হাজার কোটি আয় করবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার