Advertisement Placeholder

১০ বাংলাদেশি সাংবা‌দিককে ফ্রান্সের ভিসা না দেওয়ার খবর মিথ্যা : ফরাসি রাষ্ট্রদূত

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ বাংলাদেশি সাংবা‌দিককে ফ্রান্সের ভিসা না দেওয়ার খবর মিথ্যা : ফরাসি রাষ্ট্রদূত

বাংলা‌দে‌শের ১০ জ্যেষ্ঠ সাংবা‌দি‌ককে ভিসা না দেওয়ার যে খবর বেরিয়েছে সেটিতে ভুয়া বলে নাকচ ক‌রে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। একে মিথ্যা ও গুজব বলে তিনি জানিয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) আব্দুর রব ভুট্টো নামে এক ব্যক্তি বাংলা‌দে‌শের ১০ সাংবা‌দি‌কের ফ্রা‌ন্সের ভিসা প্রত্যাখানের দা‌বি ক‌রে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক‌টি পোস্ট ক‌রেন।

তার জবা‌বে এক্স অ্যাকাউন্টে এক‌টি পোস্ট ক‌রে ভিসা প্রত্যাখানের তথ্য নাকচ ক‌রেন ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, জীবনে খেলাধুলা অপরিহার্য। কেউ ফুটবল, কেউ টেনিস, কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ খেলে। আব্দুর রব ভুট্টোর দৈনন্দিন খেলা হলো `মিথ্যা` এবং `গুজব` ছড়া‌নো।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে। পরে গত ২২ সেপ্টেম্বর এ ভিসা নীতি কার্যকর করা শুরু হয়েছে দেশটি জানায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার