Advertisement Placeholder

গাজায় মৃত্যুর মিছিল, জরুরি মেডিকেল সহায়তার করিডোর খুলে দেয়ার আহ্বান

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় মৃত্যুর মিছিল, জরুরি মেডিকেল সহায়তার করিডোর খুলে দেয়ার আহ্বান

গাজা চলছে মৃত্যুর মিছিল। মুহূর্তের মধ্যে সেখানে বেড়ে যাচ্ছে নিহতের সংখ্যা। হাসপাতালে লাশ। ধ্বংসস্তূপের নিচে লাশ। মৃত দেহ এবং আহতদের স্থান সংকুলান হচ্ছে না হাসপাতালে। ওষুধ ও চিকিৎসা সামগ্রির মারাত্মক সংকট দেখা দিয়েছে। ফলে আহত এসব মানুষকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় হাসপাতালগুলোর জন্য জরুরি মেডিকেল সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে নিরাপদ করিডোর উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাসের রকেট হামলার জবাব দিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। সোমবার দিবাগত রাতে গাজার খান ইউনুসে চারটি এম্বুলেন্সকে টার্গেট করেছে ইসরাইলি বাহিনী।

বেইত হানুনেও বোমা হামলা করা হয়েছে। এর ফলে শহরটিতে একটিমাত্র হাসপাতাল সেবা দেয়ার সক্ষমতা হারিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রতিশোধের হামলা সবেমাত্র শুরু। অর্থাৎ এর চেয়েও ভয়াবহ হামলা অপেক্ষা করছে। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য সহ সব রকম মৌলিক সার্ভিস বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে ওই শহরে বসবাসকারী প্রায় ২০ লাখ ফিলিস্তিনির অবস্থা অকল্পনীয় পর্যায়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য সেবাখাত সচল রাখার ক্ষেত্রে বিদ্যুৎ নেই বললেই চলে। এতে অসুস্থ ব্যক্তিদের জীবন পড়েছে ঝুঁকিতে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার