Advertisement Placeholder

অবিলম্বে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান জানালেন মালালা

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবিলম্বে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান জানালেন মালালা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভি।

মালালা ইউসুফজাই বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে সব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি অবিলম্বে হামাস-ইসরায়েলে মধ্যে চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানাচ্ছি।’

নোবেল পুরস্কার জয়ী এ অধিকারকর্মী বলেন, ‘আমি যখন সহিংসতা এবং সন্ত্রাস দেখেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১১ বছর। মর্টার শেলের শব্দে আমরা জেগে উঠেছিলাম, বোমায় আমাদের স্কুল ও মসজিদ ধ্বংস হতে দেখেছি।’

যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না জানিয়ে মালালা বলেন, ‘যারা ইসরাইলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন তারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার