
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন ফ্যাশন জগতে সাড়া জাগানো বাঙালি ললনা মনিকা হক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বহুদিনের পরিচিত আবহাওয়া-পরিবেশ এখন একেবারেই অচেনা হয়েছে। মাসের হিসাব অনুযায়ী শীত-গ্রীস্ম আসছে না। তুষারপাতের সন্ধানও মিলছে না। ঝড়-ঝঞ্জা আসছে ভয়ংকর রূপে। বৃষ্টিতে সয়লাব হচ্ছে জনপদ। গরমের মাত্রা একেবারেই অসহনীয় হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা ইতিমধ্যেই জানিয়েে ছন যে, এবারের শীতের প্রকোপ স্মরণকালের সবকিছুকে ভুলিয়ে দিতে পারে। এমন একটি পরিস্থিতির কথা হৃদয়ে লালন করেই নিউইয়র্ক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সাড়া জাগানো বাঙালি ললনা মনিকা হক বললেন, সামান্য একচু সচেতন হলেই বড় ধরনের একটি দায়িত্ব পালনে সক্ষম হবো-যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বসবাসের জন্যে নির্মল এবং আনন্দদায়ক একটি বিশ্ব রচনাকে সম্ভব করে তুলতে পারে। পরিবেশ সুরক্ষায় এমন আকুৃতি নিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুপরিচিত ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত মনিকা একইসাথে ও.টি.আর.সি. স্কিন কেয়ার কোম্পানি এবং পানীয় কোম্পানি ক্লাউড নাইন এর অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই শুরু হওয়া নিউইয়র্ক ফ্যাশন উইকে ১৬জন ইন্টারন্যাশনাল ডিজাইনারের ডিজাইনে রাম্পওয়াক করলেন মনিকা হক। নিউইয়র্ক আর প্যারিসে একইসাথে বসেছে ফ্যাশনের জমজমাট এই আসর এই আসরে মনিকা হক একজন সক্রিয় প্রতিনিধি।
নিউইয়র্ক ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন সফল প্রোডিউসার জেমস্ করবেটের নিউইয়র্ক ফ্যাশন এক্সপেরিয়েন্সে বিশ্বখ্যাত টাইমস্ স্কোয়ারে ট্রিপল স্টিচ ডিভা এবং রোজেন মরিস কুচারের এক্সক্লুসিভ কালেকশন পরে গত সপ্তাহে র্যাম্পে হাঁটলেন মনিকা হক। ই.পি.এন ফ্যাশন উইক ..যেখানে উপস্থিত থাকেন হলিউডের নামিদামী তারকারা, এবার সেই আসরেও বঙ্গললনা মনিকা হক হাঁটলেন লেহ্ম্যান বলরুমে ইন্টারন্যাশনাল ডিজাইনার কোয়ান্টিনো বাই ডক্টর কিউ এর আউটফিটে। উল্লেখ্য, ২০২০ সালে ই.পি.এন. তাদের অফিসিয়াল ফ্যাশন পেইজে মনিকা হকের ছবি পাবলিশ করেছিল। নিউইয়র্কের পাঁচতারকা হোটেল হলিডে ইনের জিপসি রোজ বিস্ট্রোতে টাইমস্ স্কোয়ারেকার বিলবোর্ডে পাবলিসড্ ডিজাইনার লু ম্যন এবং নাটালিয়া ইয়া ইয়ার মনোমুগ্ধকর ডিজাইনারের কালেকশান পরে র্যাম্পে হাঁটেন মনিকা হক। এরপর ড্যানিয়েল লেদার ফ্যাশন উইকে ইন্টারন্যাশনাল ডিজাইনার টি কে দি টাইকুন এবং আই রয়েল ডিজাইনস্ এর মডেল হয়ে র্যাম্পওয়াক করলেন মনিকা হক। থ্রাইভিং বিয়ন্ড লুপুস ফ্যাশন শোতে ফ্লেভার অফ ফুলনেস এর কর্নধার ডিজাইনার করেটা মারিয়ার এক্সক্লুসিভ গাউন এবং নেকলেস পরেও হাঁটেন এই বাংলাদেশি কন্যা । দুবাই এর ডিজাইনার পামেলা কুইন্সের চোখ ধাধানো পোশাক পরে মনিকা হক র্যাম্পওয়াক করলেন জিপসি রোজ বিস্ট্রোতে। জনি ফটো প্রোডাকশন্সের ব্যানারে ‘আই অফ দ্য ফটোগ্রাফারস্ শো’- তে মনিকা হককে দেখা যায় কোল্ এল্ নিকোল ল্যামোর , ব্যারন ওয়াইজ এবং সিলভিয়ানার এক্সক্লুসিভ ব্রাইডাল গাউনে রাম্প ওয়াক করতে। ওয়ার্ল্ড অ্যাস্টোরিয়া ম্যানোরে কাপা অ্যাওয়ার্ডস্ এর প্রযোজনায় অনুষ্ঠিত হলো হাওয়াইয়ান ফ্যাশন উইক,এবং এই আসরে বিখ্যাত ডিজাইনার ভ্যালডা রেইনির বানানো ইভিনং ব্লুগাউন এবং সেক্সি ব্ল্যাক গাউনে মনিকা হক র্যাম্পওয়াক করেন। এসবেই শেষ নয়, এম্পায়ার বলরুম .. বিশ তালার উপরে অবস্থিত রুফটপে এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে টাইরোন ছাবলিসের হলুদ গাউনে র্যাম্পওয়াক করলেন মনিকা হক।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র অবসরপ্রাপ্ত চীফ ইক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুল হকের কন্যা মনিকা লন্ডনের বার্মিংহাম সাউদার্ন কলেজ থেকে উচ্চতর ডিগ্রি গ্রহনের পর পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বাস করছেন নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে।
বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে পরিবেশ বিপর্যয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মঙ্গলবার অস্কারের লাল গালিচায় হাঁটা মিষ্টভাষী মনিকা বলেন, গ্লোবাল ওয়ার্মিং এখন সিরিয়াস পর্যায়ে, কারণ এবছর তুষারপাত হয়নি একবারো ॥ আমি বরাবরই পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করে এসেছি। আমাদের এই সুন্দর পৃথীবিতে সুন্দরভাবে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে । অল্প সামান্য একটু সচেতন হলেই চলবে। স্মল কনসার্ন বিগ ডিফারেন্স। আমাদের এই ধরা বসবাসের প্রায় অনুযোগী হয়ে পড়েছে। তা সারিয়ে তুলতে মানবিকগুণসম্পন্ন প্রতিটি মানুষকেই দরদি ভ’মিকায় অবতীর্ণ হতে হবে। পরিবেশ দুষিত হয় এমন সব কর্মকান্ড থেকে বিরত হতে হবে। সেটাই আমার স্লোগান ফ্যাশন জগতের আলো ঝলমল পরিবেশের প্রতিটি মানুষের উদ্দেশ্যে।



