
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদি ফোরামের দোয়া-মাহফিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম, ইউএসএর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে সোমবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাঃ আবদুস সবুরের সভাপতিত্বে ,জিয়াউল হক মিশন ও মাজহারুল হক মিরনের সঞ্চালনায় অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু এবং মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
আরো ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির আহবায়ক মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান এবং সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য সচিব বদিউল আলম, উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরি, ষ্টেট বিএনপির যুগ্ন সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন, সৈয়দ এম রেজা, আনোয়ারুল ইসলাম, মো: শাহ আলম, মোশাররফ হোসেন সবুজ, ফারুক হোসেন মজুমদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক দক্ষিন বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন নাসির , এডভোকেট রেজবুল কবির, আলমগীর মৃধা ,রিপন মিয়া,উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান শাহ রন, শহিদুল ইসলাম শিকদার, জাফর তালুকদার ,যুবদল নেতা আবুল কাশেম সহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃৃন্দ। মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা আবু জাফর বেগ।



