Advertisement Placeholder

বড় ইনজুুরিতে সাকিব, খেলবেন না ভারতের বিপক্ষে!

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড় ইনজুুরিতে সাকিব, খেলবেন না ভারতের বিপক্ষে!

বিশ্বকাপে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে তার আগে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কার কালো মেঘ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়া সাকিবকে ছাড়াই হয়তো ভারতের বিপক্ষে খেলতে নামতে হতে পারে টিম টাইগার্সকে। এমনটাই আভাস দিয়ে রাখলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন সাকিব। ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয় হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না তিনি। পরে জানা যায়, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েয়ে। অবশ্য সে সময় স্ক্যান রিপোর্টে কী এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। এবার সেই ইনজুরির সর্বশেষ তথ্য জানাল বিসিবি।

আজ সোমবার ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে অধিনায়ক সাকিবের সর্বশেষ তথ্য জানান সুজন। মূলত ম্যাচের আগে আবারো স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সেই সঙ্গে একটা আভাসও যেন দিয়ে রাখলেন সুজন। তিনি বলেন, ‘সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার