
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ১৫০ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের র্যালি। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
আহলে সুন্নাত ওয়াল জামাত এবং গাউসিয়া কমিটির নিউইয়র্ক শাখার উদ্যোগে ১৫ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক র্যালি থেকে গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা এবং অবিলম্বে সকল পক্ষকে হানাহানি বন্ধের জন্যে বিশ্ব বিবেকের প্রতি আহবান জানানো হয়।
র্যালিতে গগনবিদারি স্লোগানে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাত’র ইউএসএ শাখার কার্যকরী সভাপতি সৈয়দ হেলালউদ্দিন মাহমুদ, মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, উটদেষ্টা জালালউদ্দিন, আফসারউদ্দিন, আলহাজ্ব মাহবুবুর রহমান, মোরাদুল আলম, আকতার হোসেন, মাওলানা শেখ মোস্তফা কামাল, মো. ইয়াহিয়া, নাজিমউদ্দিন, মো, ইসহাক, নবী হোসেন, আব্দুর রহিম প্রমুখ। এ সময় প্রদত্ত বক্তব্যে হেলালউদ্দিন বলেন, মধ্যপ্রাচ্য সংকটের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক কোন উদ্যোগ না নেয়ায় ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ঝুলে রয়েছে। যুক্তরাষ্ট্র একদিকে মানবাধিকারের কথা বলছে, অপরদিকে গাজায় বর্বরতা চালাতে ইসরায়েলকে সর্বাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র পাঠিয়েছে। এমন স্ববিরোধী আচরণ থেকে যুক্তরাষ্ট্র সরে না দাঁড়ালে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্লোগান কখনোই বাস্তবায়িত হবে না।



