Advertisement Placeholder

পূজার আনন্দ যজ্ঞে সবাইকে শুভেচ্ছা

অজিৎ ভৌমিক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পূজার আনন্দ যজ্ঞে সবাইকে শুভেচ্ছা

যা দেবী সর্বভূতৈষু শান্তি রূপেন সংস্থিতা /নমস্তৈস্য নমস্তৈস্য নমস্তৈষ নমো নমো। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উত্তর আমেরিকার প্রায় সকল অঙ্গরাজ্যসহ বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। এ শারদীয় দুর্গোৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষকেই আন্তরিক শুভেচ্ছা জানাই।

বাঙালির বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের হলেও উৎসব সবার। আবহমান কাল থেকেই এই ভাবচেতনা ও ঐক্যবোধই আমাদের চালিকা শক্তি হিসাবে কাজ করছে। আর এই চেতনা গড়ে উঠেছে অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি থেকে। এই উৎসব ধর্মের গন্ডিতে তাই কখনো আবদ্ধ ছিলো না। সৃষ্টির আদিকাল থেকেই সুরাসুরের লড়াই চলে আসছে। হয়তে বানীবদ্ধ হয়েছে সনাতন হিন্দু ধর্মে। সন্তানকে অডয় দেন মা-ই। মায়ের আশ্রয়েই সন্তান নিরাপদ। এখানে ধর্মের চাইতেও মা-ছেলের সম্পর্ক প্রধান। তাই মূল ডাকটি বিশ্বজনীন। আমরা এই বিশ্বজননীর আরাধনাই করি।

প্রবাসে যারা পূজার আয়োজন করছে তাদের কাছে অনুরোধ জানাই আপনারা শুধু একটি সম্প্রদায়ের প্রতিনিধি নন। আপনারা একটি দেশেরও দূত। যে দেশটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে, যে দেশের মানুষ অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করেছে ধর্মের গতিকে অতিক্রম করে ঐক্যবদ্ধ হয়ে। রক্তশ্রোতে মিশে গেছে সব সম্প্রদায়ের মানুষের রক্ত। মিলিত রক্তশ্রোত থেকে কারো রক্ত পৃথক করা যায়না। তেমনি প্রত্যেকটি উৎসব হোক সম্মিলিত ধারায়। অসুর নিধন হবেই। অসুর কখনোই জয়ী হতে পারেনা। দূরীভূত হবে অন্ধকার।

মাতৃবন্দনায় বিশ্বের সকল স্থানে শান্তি প্রতিষ্ঠিত হোক-মা দূর্গার কাছে এটিই প্রার্থনা। বিশ্ব মানবতার জয় হোক।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার