Advertisement Placeholder

বাবার শাসনামলের প্রশংসা : সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের জেল

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবার শাসনামলের প্রশংসা : সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের জেল

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাগদাদের আদালত। বাবার শাসনামলের প্রশংসা করায় গত রোববার তাকে এ সাজা দেওয়া হয়। খবর টাইমস নাউ।

প্রতিবেদনে বলা হয়েছে, রাঘাদ সাদ্দাম হোসেন ২০২১ সালে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির প্রচারণা চালিয়েছেন। সেই ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি।

সাদ্দাম হোসেনের এই মেয়ে নির্বাসিত জীবনযাপন করছেন। ২২ অক্টোবর তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার