Advertisement Placeholder

আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক : জিএম কাদের

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক : জিএম কাদের

নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল- ২০২৩ সংসদে তোলা হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিলটি পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্যান্য বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ান বাহিনীকে পুলিশের মতো অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে। আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেওয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশি ক্ষমতা দেওয়া হলে, মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি অস্বাভাবিকভাবে বিস্তৃত হবে। ইতিমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানানো হয়েছে বলে খবরে প্রকাশ।

জিএম কাদের আরও বলেন, এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ প্রত্যাহারের দাবি জানাই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার