
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ২১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

সর্বস্তরের প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটকে। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
আরো জনদুর্ভোগ লাঘবের স্বার্থেই অবিলম্বে বিএনপির এক দফা দাবি মেনে নিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তপসিল ঘোষণার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। সদ্য নিয়োজিত আব্দুল লতিফ সম্রাটকে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে ২৩ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্যকালে তিনি আরো বলেন, দেয়ালে পীঠ ঠেকে গেছে। এখন আর পিছানোর অবকাশ নেই। তিনি উল্লেখ করেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণার মতলবেই তাকে সাজা দেয়া হয়েছে। এসব বিষয় এখন আর কারো অজানা নেই।
বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীর উচ্ছ্বল উপস্থিতিতে এ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর সদস্য গিয়াস আহমেদ। যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিনের সাবলিল সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় আহবায়ক হেলাল খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারি আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, নির্বাহী সদস্য জিল্লুর রহমান, মিজানুর রহমান মিল্টন ভূইয়া এব্ং রিটা রহমান, ডা. এম এ সবুর, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং সেক্রেটারি মুহম্মদ সুরুজ্জাসান, আকিকুল ফারুক, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন এবং মোস্তাক আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, মোশারফ হোসেন সবুজ, কাজী আজম, সৈয়দ এম রেজা, শাহ আলম, পারভেজ সাজ্জাদ, শাহাদৎ হোসেন রাজু, যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ এবং ইলিয়াস খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাকসুদ এইচ চৌধুরী, এমরান শাহ রণ, মেহরাব রাজা চৌধুরী, আবুল কাশেম, আমানত হোসেন আমান, জিলাল আহমেদ, সোয়েব আহমেদ, শামীম তালুকদার, মো. মুক্তাদির, খলকুর রহমান, এম এ খালেক প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ফারুক হোসেন মজুমদার, গিয়াসউদ্দিন, গোলাম মাহমুদ, এম এ সবুর, জাফর তালুকদার, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, শেখ হায়দার আলী, কাউসার আহমেদ, ওয়েস আহমেদ, এলিজা আকতার মুক্তা, সুলতানা খানম, দেলওয়ার হোসেন শিপন, ফয়সল চৌধরী, সাইফুর খান হারুন, উল্লেখ্য, এক যুগেরও অধিক সময় আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। তারপর আর নয়া নেতৃত্ব নির্বাচিত/মনোনীত করা হয়নি। অর্থাৎ সাবেক কর্মককর্তারাই অযাচিতভাবে দলীয় কর্মকান্ড চালাচ্ছেন। তবে বিলুপ্ত সেই কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্য থেকে এ যাবত চারজনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হলো। আর দুজনকে (অধ্যাপক দেলোয়ার হোসেন এবং আকতার হোসেন বাদল) সম্প্রতি লন্ডনে ডেকে নেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে শীঘ্রই তারাও কেন্দ্রীয় পর্যায়ে পুনর্বাসিত হবেন।
সভাপতির সমাপনী বক্তব্যে গিয়াস আহমেদ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, কেয়ারটেকার সরকারের দাবি আদায়ে চলমান আন্দোলনে সকলকে সরব থাকতে হবে। দেশের নিকটাত্মীয় এবং প্রতিবেশীদের উজ্জীবিত করতে হবে। এটাই হচ্ছে সময়ের দাবি।



