Advertisement Placeholder

পুলিশ সদস্য আমিনুল হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার হয়েছেন : ডিএমপি কমিশনার

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ সদস্য আমিনুল হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার হয়েছেন : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি মহাসমাবেশের নামে ২৮ অক্টোবর ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে। পুলিশ সদস্য আমিনুল পারভেজ হত্যায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ২টায় রাজারবাগ পুলিশ লাইনে আমিরুল পারভেজের জানাজার নামাজ পূর্ব বক্তব্যে একথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে ডিএমপির কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নামে এক সদস্য জীবন দিয়েছেন। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিনুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবে ডিএমপি।

জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুলের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার