Advertisement Placeholder
মার্কিন পররাষ্ট্র বিষয়ক কমিটির দুই সিনেটরের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশের অগ্রগতির তথ্য তুলে ধরেন রাষ্ট্রদূত ইমরান

বিশেষ সংবাদদাতা   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের অগ্রগতির তথ্য তুলে ধরেন রাষ্ট্রদূত ইমরান

সিনেটর বিল হ্যাগাটির সাথে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই মার্কিন সিনেটরের সাথে তাদের অফিসে সাক্ষাত করে বাংলাদেশের সাস্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরেন। এরা হলেন সিনেটর জেফ মারকেইলি (ডেমোক্র্যাট-ওরেগণ) এবং সিনেটর বিল হ্যাগার্টি (রিপাবলিকান-টেনেসি)। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে রাষ্ট্রদূত তাদের সাথে এ বৈঠক করেন। একই প্রোগ্রামে রাষ্ট্রদূত ইমরান এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত কয়েক মাসে আরো ১৬ সিনেটর-কংগ্রেসম্যানের সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের তথ্য অবহিত করেছেন। এ সময়, রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অর্জিত ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে এই দুই সিনেটরকে বিস্তারিতভাবে অবহিত করেন। এই সময়ের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাসহ সকল সামাজিক সূচকে বাংলাদেশের ব্যাপক সাফল্যের কথাও উপস্থাপন করেন। উভয় সিনেটরই বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাং

Senator-2-jeff Markley (1

সিনেটর জেফ মারকেইলির সাথে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

লাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং রোহিঙ্গা শরনার্থীদের জন্য অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। রাষ্ট্রদূত ইমরান রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বৈঠকের উদ্ধৃতি দিয়ে দূতাবাসের মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন ২৯ অক্টোবর সন্ধ্যায় এ সংবাদদাতাকে আরো জানান, সিনেটর মারকেইল ওরেগন ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে স্টেট পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের সাথে তার অঙ্গরাজ্যের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যত সহযোগিতার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুসংহত হবে।
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে জাপানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত সিনেটর হ্যাগার্টি বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতার প্রতিও আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার