Advertisement Placeholder

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় বিদেশি মিশনগুলোর উদ্বেগ

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় বিদেশি মিশনগুলোর উদ্বেগ

বিএনপির সমাবেশ ঘিরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে এতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ বিদেশি মিশনগুলো। ৩০ অক্টোবর কূটনৈতিক মিশনগুলো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের ফেসবুকে এক পোস্টে যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেজন্য গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতাকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।
বিবৃতিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গ যুক্ত করে বলা হয়েছে, আমরা সব স্টেকহোল্ডারদের সংযম অনুশীলনের মাধ্যমে সহিংসতা পরিহার এবং একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের শর্ত মানতে একসঙ্গে কাজ করতে সবাইকে আহ্বান জানাই।

বিবৃতিতে স্বাক্ষর করা মিশনগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় ওই দিনই প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় সংঘাত-সহিংসতার নিন্দা জানিয়ে দেশটির বাংলাদেশের জন্য দেওয়া ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনার কথা স্মরণ করিয়ে দেয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার