
বিশেষ সংবাদদাতা | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন পররাষ্ট্র দফতর ৩০ অক্টোবর বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে জানায় যে, ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার তারা নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র লিখিতাকারে বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘একজন পুলিশ অফিসার এবং একজন রাজনৈতিক কর্মীকে হত্যা, হাসপাতাল এবং বাসে অগ্নিসংযোগের আচরণকে কখনোই বরদাশত করা যায় না। এমনকি ঐ সমাবেশকালে গণমাধ্যম কর্মীসহ বেসামরিক নাগরিকদের ওপরও চড়াও হবার ঘটনা ঘটেছে। এহেন অবস্থায় আমরা কর্তৃপক্ষকে আহবান জানাবো ২৮ অক্টোবরের কর্মসূচির সময় সংঘটিত সকল অপকর্মের ব্যাপারে বিস্তারিত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে।’
(We condemn the political violence that took place in Dhaka on October 28. The reported killing of a police officer, a political activist, and the burning of a hospital and buses are unacceptable. As is violence against civilians, including journalists. We encourage the authorities to thoroughly investigate the incidents at the October 28 rally and to hold those responsible for violence accountable. )।
এ সংবাদদাতা ই-মেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে, ২৮ অক্টোবর বিএনপির ডাকা কথিত মহাসমাবেশের সংবাদ সংগ্রহকালে ডজনখানেকের বেশি সাংবাদিক নিগৃহিত হয়েছেন। এহেন দুষ্কর্মের নিন্দা জানিয়ে বিএফইউজের কর্মকর্তারা এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে, বিএনপির কর্মীরা এহেন আক্রমণের জন্যে দায়ী। বিএফইউজে প্রেসিডেন্ট ওমর ফারুক এবং মহাসচিব দ্বীপ আজাদ বিবৃতিতে আরো বলেছেন, বিএনপির ঐ সমাবেশে অংশগ্রহণকারি নেতা-কর্মীরা ব্যাপক ভাংচুর এবং অগ্নি সংযোগ করে। এসব ছবি কর্তব্যরত সাংবাদিকরা ধারণ করেছিলেন। এজন্যেই বিএনপি এবং জামাত কর্মীরা ঐসব সাংবাদিকের ওপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। আন্দোলনের নামে যারা এ ধরনের দাঙ্গা-হাঙ্গামা এবং পুলিশের ওপর চড়াও হয়, হাসপাতালে ও বাসে আগুন দেয়, তারা কী আসন্ন নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরী করতে চায়? নাকি নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার নামান্তর এহেন আচরণ?
পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আরো উল্লেখ করেছেন, ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, এবং গণমাধ্যম-সকলেরই দায়িত্ব রয়েছে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে। গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে অবদমিত করে এমন যে কোন মহলের অপতৎপরতা এবং সভা-সমাবেশ করতে আগ্রহীদের বাধা প্রদান, শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা তৈরী করার মত পরিস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিক্রমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। রাজনৈতিক সহিংসতার কোন ঠাঁই নেই গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে (The holding of free and fair elections is the responsibility of everyone—voters, political parties, the government, the security forces, civil society, and the media. Actions by anyone that undermine the democratic elections process, to include the use of violence to prevent people from exercising their right to freedoms of association and peaceful assembly, call into question the ability to conduct free and fair elections. Political violence has no place in democratic elections. )।
মুখপাত্র আবারো বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে নেই। তবে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠানে সরকারের যে প্রত্যাশা তা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্যে সরকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমরা সচেষ্ট রয়েছি, এবং সরকার, বিরোধী দল, সুশীল সমাজ, এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল মহলের প্রতি আহবান রাখছি বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজের জন্যে যাতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয় (The United States does not favor any political party but supports the Government of Bangladesh’s stated goal of holding free and fair national elections conducted in a peaceful manner. We are engaging and will continue to engage with the government, opposition, civil society, and other stakeholders to urge them to work together for the benefit of the Bangladeshi people to ensure free and fair elections that are conducted in a peaceful manner. )।



