
বিনোদন ডেস্ক: | বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ইসরায়েল প্রতিনিয়ত গাজায় বোমা ও বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলের নিষ্ঠুর আক্রমণে এখন পর্যন্ত প্যালেস্টাইনে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এঘটনায় আহত ২০ হাজারেরও বেশি। এখনও ধ্বংসস্তূপের নীচে পড়ে রয়েছে প্রায় হাজার দেহ! গাজার ওয়েস্ট ব্যাংকেও হামলা চালিয়েছিল ইসরায়েল। সেখানেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক। এ অবস্থায় প্যালেস্টাইনিদের পাশে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন। একই সাথে গাজায় যুদ্ধবিরতির জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়েও সরব হয়েছিলেন জোলি।
অভিনয়ের পাশাপাশি সারা বিশ্বে সমাজসেবা করতে দেখা যায় অস্কার জয়ী এই অভিনেত্রীকে। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী বলেন, ইসরায়েলরা যা ঘটাচ্ছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। যুদ্ধ বাড়লেও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সেখানে মৌলিক মানবাধিকারও নেই। আশ্রয় নেয়ার জন্য সীমান্ত পার হতে হবে, সেটাও সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, শিশুদের হত্যা করা হয়েছে এবং অনেক শিশু হারিয়ে গেছে, আটকও হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দেয়া প্রয়োজন। প্রিয়জন হারানোর অকল্পনীয় যন্ত্রণা বয়ে চলা পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। তাদের সাহায্য করার চেষ্টা করছি। গাজায় কয়েকটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় ভগ্নাংশ মাত্র। খাদ্য, জ্বালানি পানীয় বন্ধ করে দিয়ে তাদের জাতিগতভাবে শাস্তি দেয়া হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছি। ফিলিস্তিনিদের এবং ইসরায়েলিদের জীবন ও বিশ্বব্যাপী সকল মানুষের জীবন সমানভাবে গুরুত্বপূর্ণ।



