Advertisement Placeholder

অবরোধের সমর্থনে বিজয়নগরে এলডিপির মিছিল, গ্রেপ্তার ৩

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবরোধের সমর্থনে বিজয়নগরে এলডিপির মিছিল, গ্রেপ্তার ৩

বিএনপির ডাকে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার রাজধানীর বিজয়নগরে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। অবরোধের সমর্থনে বেলা ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাংকি থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি পল্টন মোড়ে গিয়ে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়। এ সময় এলডিপির তিনজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এলডিপি যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন।

বিল্লাল হোসেন মিয়াজি বলেন, প্রায় দেড় যুগ ধরে ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, সরকারের ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজ এক দফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার