Advertisement Placeholder

যে কারণে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে সরে গেল রাশিয়া

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে সরে গেল রাশিয়া

পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন।

মস্কোর দাবি, এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে। আর সেজন্যই তারা এই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এসেছে। এর আগে গত মাসে রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল।

প্রেসিডেন্ট পুতিনের দাবি, রাশিয়ার এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের সামনে আয়না ধরার মতো।
১৯৯৬ সালে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) গ্রহণ করা হয়। এতে বলা হয়, নতুন করে আর কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না। কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন করেনি। তবে তারা চুক্তিটি বাস্তবে মেনে চলছে।

এছাড়া চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, মিশর, উত্তর কোরিয়া, ইরানও এই চুক্তি অনুমোদন করেনি। পুতিনের দাবি, কিছু বিশেষজ্ঞ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চাইছেন। কিন্তু তিনি এখনও কোনো মতামত দেননি বা সিদ্ধান্ত নেননি।

তবে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে রাশিয়াও করবে না। সূত্র: রয়টার্স, আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার