Advertisement Placeholder

জামিন পেলেন এলডিপি নেতা রেদোয়ান আহমেদ

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামিন পেলেন এলডিপি নেতা রেদোয়ান আহমেদ

দুদকের মামলায় এলডিপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৭ জুলাই) তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন স্পেশাল জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ বিচারক কে এম ইমরুল কায়েশ জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারক আগামী ১৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

চলতি বছরের ৯ মে হাইকোর্ট রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে এবং তাকে নিম্ন আদালতের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্ট বিচারিক আদালতকে রেদোয়ানের বিরুদ্ধে আনা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম ১ বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

২০০৭ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছর মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ।

এর আগে, ২০০৮ সালে এ মামলার কার্যক্রম বাতিলের জন্য রেদোয়ান আহমেদের রিট আবেদন নাকচ করে বিচারিক কার্যক্রম আবারও শুরুর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার