Advertisement Placeholder

এনওয়াইপিডিতে আরো ৩ বাংলাদেশির পদোন্নতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনওয়াইপিডিতে আরো ৩ বাংলাদেশির পদোন্নতি

পেশাদারিত্বে দক্ষতা, মেধা এবং কাজের প্রতি সর্বোচ্চ ডেডিকেশনের জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট বাংলাদেশি আমেরিকান এরশাদুর সিদ্দিক সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াডের মর্যাদাপূর্ন পদে পদোন্নতি পেলেন। এ ছাড়া সার্জেন্ট পদে আরো দুই প্রবাসী পদোন্নতি পেয়েছেন। তারা হলেন ডিপার্টমেন্টের চৌকষ অফিসার আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম।

নিউইয়র্ক সিটিতে এনওয়াইপিডি’র পুলিশ একাডেমীতে ৩১ অক্টোবর মঙ্গবার সকালে এক জমকালো অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে তাঁরা সার্টিফিকেট গ্রহন করেন।

BAPA-2

উল্লেখ্য, বিশ্বের অন্যতম চৌকষ পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি। এই বাহিনীতে অসামান্য নৈপুণ্য দেখিয়ে এর আগে আরো ডজনখানেক প্রবাসী গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।

বর্ণিল এ অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনেরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। যে উচ্ছ্বাস বিস্তৃত হয়েছে গোটা কম্যুনিটিতে। সদ্য পদোন্নতিপ্রাপ্ত এ তিনজনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন ক্যারম চৌধুরী এবং সেক্রেটারী ক্যাপ্টেন একেএম আলম।

উল্লেখ্য, এনওয়াপিডিতে বর্তমানে সহস্রাধিক বাংলাদেশি কাজ করছেন। প্রায় সময়েই তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি লাভের মধ্যদিয়ে বিশ্বের রাজধানী ও জাতিসংঘের এই শহরে প্রকারান্তরে বাংলাদেশকেই মহিমান্বিত করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার