Advertisement Placeholder

নাশকতার মামলা : বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমর গ্রেপ্তার

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাশকতার মামলা : বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমর গ্রেপ্তার

গত ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকেও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।

৫ নভেম্বর ভোরে র‍্যাবের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

এদিকেম বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) আটক করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর একটি এলাকা শাহজাহান ওমরকে আটক করেছে ডিবি।
ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা, পুলিশ সদস্য হত্যা, অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেফতারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার