Advertisement Placeholder

সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিউজার্সিতে ৫ নভেম্বর ভোর রাতে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যামাজনের বাংলাদেশি কর্মকর্তা মোহাম্মদ রিদোয়ান হক (২৩)। রিদোয়ান ছিলেন মা-বাবার একমাত্র পুত্র এবং বসবাস করতেন নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিবারের সাথে।

নিউইয়র্কস্থ সন্দ্বীপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফউদ্দিন এ সংবাদ নিশ্চিত করে পুলিশের উদ্ধৃতি দিয়ে আরো জানান, ভোর রাত ২টার সময় নিউজার্সির কর্মস্থল থেকে স্ক্রুটারে বাসায় ফেরার সময় পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে পড়েন রিদোয়ান। অকুস্থলেই তার মৃত্যু হয়।

রিদোয়ানের বাবা মো. আনসারুল হক খোকন বহুবছর আগে সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউইয়র্কেই চিকিৎসক হিসেবে কর্মরত। আশ্রাফউদ্দিন জানান, ময়না তদন্ত শেষে লাশ পাওয়া গেলে নিউইয়র্কেই তাকে দাফনের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার