Advertisement Placeholder

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ

এবার বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ নভেম্বর দিবাগত রাত) রাত সাড়ে ১২টার দিকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, ১৫/২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

এদিকে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দীদের মুক্তিসহ একদফা দাবিতে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও এলাকায় সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে খিলগাঁও তালতলা পল্লিমা সংসদ থেকে বিক্ষোভ মিছিল বের করে খিলগাঁও থানার দিকে মিছিলটি নিয়ে যান। এ সময় তারা সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, দীপু সরকার (যুবনেতা), ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূইয়া, জসিম শিকদার রানা, রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

এ সময় রিজভী আহমেদ বলেন, দমন-নিপীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং নির্যাতন যত বাড়ছে, নেতাকর্মীরা ততবেশী শক্তিশালী হয়ে রাজপথে নেমে আাসছেন।

যুগ্ম মহাসচিব আরও বলেন, আমি পরিস্কারভাবে বলছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই।

রিজভী আরও বলেন, বাংলাদেশের জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আবোল তাবোল বলছেন। কারণ তারা বুঝে গেছেন, তাদের পতন অতি সন্নিকটে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার