Advertisement Placeholder

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে: রিজভী

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে: রিজভী

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে  যাবে। জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার (৬ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এর স্বাক্ষরিত এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন ৭১ সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াত, স্বাধীনতার অর্ধ শতাব্দী কাল পরেও তেমনিভাবে এদেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অবিলম্বে শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার