Advertisement Placeholder

শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে গাজা, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে গাজা, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতিতে মানবিক যুদ্ধবিরতির খুবই জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি। এটি মানবতার সংকট।
এ সময় গুতেরেস ঘোষণা করেন, জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমের জনগণকে সাহায্য করার জন্য ১.২ বিলিয়ন ডলারের মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে।

গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। চলমান সংঘাত ‘বিশ্বকে কাঁপিয়েছে’ এবং অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত ১০ হাজার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু রয়েছে। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার