Advertisement Placeholder

সেকুলারিজম-পলিটিক্যাল ইসলাম নিয়ে টুকুর বক্তব্য ব্যক্তিগত : রিজভী আহমেদ

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেকুলারিজম-পলিটিক্যাল ইসলাম নিয়ে টুকুর বক্তব্য ব্যক্তিগত : রিজভী আহমেদ

ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দুতে এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির মূলভিত্তি হচ্ছে- বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সব ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি।

তিনি আরও বলেন, সম্প্রতি ভারতীয় একটি ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রদত্ত এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেকুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত দিয়েছেন, সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব। এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার