Advertisement Placeholder

বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকার পেছনে সাকিব! কী বললেন তাসকিন?

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকার পেছনে সাকিব! কী বললেন তাসকিন?

বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটে ভর করেছিল একরাশ বিতর্ক। দলের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝে দ্বন্দ্বের খবর বিশ্বকাপের আগেই দেশের গণমাধ্যমের শিরোনাম হয়ে যায়। বড় রকমের সেই বিতর্কের চাপ মাথায় নিয়েই বিশ্বকাপ খেলতে হয়েছে বাংলাদেশকে। মাঠের বাইরের চাপ আর মাঠের পারফর্ম্যান্স কোনটাই বাংলাদেশের পক্ষে ছিল না এই পুরো আসরে।

পুরো বিশ্বকাপে বারবারই খেলোয়াড়দের কাছে প্রশ্ন ছিল তামিম এবং সাকিবের এই ইস্যুকে কেন্দ্র করে। গতকাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের পর দলের পেস বোলার তাসকিনের কাছেও প্রশ্ন করা হয় তামিম এবং সাকিব ইস্যুতে। খোলা মনে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তাসকিন আহমেদ।

ম্যাচ শেষে মিক্স জোন সাকিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, ‘খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না।’

পুনের মাঠে একেবারেই ভাল করতে পারেননি বোলাররা। মিচেল মার্শ একাই করেছেন ১৭৭ রান। এর ব্যাখ্যাও দিলেন তাসকিন, ‘ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান না করায় আমাদের খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে প্রতিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে তখন আবার মেরে খেলছে। যদিও আমরা আরও একটু ভালো করতে পারতাম।’

অবশ্য নিজের বোলিং খুব খারাপ ভাবতে নারাজ তাসকিন, ‘ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে ছয় ইকনোমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভালো। আমার কাছে মনে হলো। ভালো করতে পারিনি, সামনে আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছাড়া তো কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা করতে হবে এই আরকি।’

বাংলাদেশ ম্যাচ জিতলে বোলারদের নিয়ে এতসব কথা হতো না বলেন জানান তাসকিন, ‘এটাও হতে পারে। যদি আমরা জিততাম এসব কোনো প্রশ্নই হতো না। হারার কারণে চোখে পড়ছে বেশি।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার