Advertisement Placeholder

ট্রাম্পের অভিবাসন-বিরোধী ভয়ঙ্কর পরিকল্পনা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্পের অভিবাসন-বিরোধী ভয়ঙ্কর পরিকল্পনা

সামনের নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজে আবারো অধিষ্ঠিত হতে পারলে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপ নেবেন। কাগজপত্রহীনদের ঢালাওভাবে গ্রেফতার এবং নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালিন ঐসব কাগজপত্রহীন অভিবাসীকে দুর্গম এলাকার কারাগারে আটক রাখা হবে। সীমান্তে দেয়াল নির্মাণের কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। একইসাথে পারিবারিক কোটা এবং দক্ষতাসম্পন্ন বিদেশিদের ভিসা একেবারেই সংকুচিত করা হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যত অভিবাসন নীতির আলোকে ১১ নভেম্বর নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে আরো উল্লেখ করেছে যে, প্রথম টার্মের ন্যায় আবারো মুসলিম বিশ্বের নাগরিকদের ভিসা-বিরোধী নির্বাহী আদেশ জারি করতে কালক্ষেপণ করবেন না। ইতিমধ্যেই যারা যুক্তরাষ্ট্রে ঢুকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা কিংবা রিফ্যুজি হিসেবে বসবাসের আবেদন করেছে-সে সব মুসলমানের আবেদন নাকচ করে সরাসরি নিজ দেশে পাঠানোর পদক্ষেপ নেবেন।

সোয়া কোটির অধিক বিদেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন ১৬/১৭ বছরের অধিক সময় যাবত সম্পূর্ণ বেআইনিভাবে, এর সাথে গত তিন বছরে যোগ হয়েছে আরো ২০/২২ লাখ বিদেশি। অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট ছাড়া বসবাস করছে-তাদের গ্রেফতার ও দ্রুত বহিষ্কারের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। এজন্য তিনি অভিবাসন দফতরে প্রয়োজনসংখ্যক এজেন্ট নিয়োগ করবেন। প্রয়োজনে ন্যাশনাল গার্ডকে গ্রেফতারের দায়িত্ব দেবেন। ট্রাম্পের ধারণা, কাগজপত্রহীনরা সমাজ ও রাষ্ট্রের শত্রু এবং এদেরকে বহিষ্কার করা হলেই নতুন করে কেউ আসতে চাইবে না।

ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস উদ্বেগজনক এ সংবাদ প্রকাশ করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার