Advertisement Placeholder

গ্রেফতারকৃতদের মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রেফতারকৃতদের মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ

কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রেও দুর্বার কর্মসূচির আহবান জানালেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এবং ঢাকায় গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে ১১ নভেম্বর সন্ধ্যায় ব্রুকলীনের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে চলমান আন্দোলনে সাথে সঙ্গতি রেখে মার্কিন মুল্লুকেও সকল দেশপ্রেমিক প্রবাসীকে সরব থাকতে হবে। অধ্যাপক দেলোয়ার বলেন, কখনো গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন স্তব্দ করা যায়নি, এবারও সম্ভব হবে না।

প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। তিনি বলেন, জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্টসহ আন্তর্জাতিক সকল মহলই বিএনপির দাবির সাথে একমত রয়েছে। এতদসত্বেও বেহায়ারা পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না। তাই সকলকে বাংলাদেশে চলমান আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাদল আরো উল্লেখ করেন, এ সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে দেশ ও প্রবাসের সর্বত্র আন্দোলন দানাবেধে উঠেছে। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটবে।

বিএনপি নেতা সালেহ আহমেদ মানিকের পরিচালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, জাগপার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রহমতউল্লাহ, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ। বিএনপি নেতা মইনুদ্দিনের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার