Advertisement Placeholder

নেতা-কর্মীদের মুক্তি ও কেয়ারটেকার দাবিতে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেতা-কর্মীদের মুক্তি ও কেয়ারটেকার দাবিতে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ৯ নভেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ এবং র‌্যালি থেকে কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি দাবিতে গগনবিদারি স্লোগান দেয় বিএনপির নেতা-কর্মীরা। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র এ কর্মসূচি থেকে সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেছেন, দমন-পীড়ন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে আন্দোলন থামানো যাবে না। কেয়ারটেকার সরকার গঠনে বাধ্য করা হবে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ। প্রধান বক্তা নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মো. অলিউল্লাহ আতিকুর রহমান সকলকে সরব থাকতে অনুরোধ জানিয়েছেন স্বদেশ-স্বজনদের আরো জোরালোভাবে আন্দোলনে শরিক করার জন্যে।
বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিনের সদস্য সচিব মো. বদিউল আলম এবং সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চোধুরী।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম, মহানগর দক্ষিনের যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, জোহরা বেগম, শেখ জহির, নিউইয়র্ক স্টেটের যুগ্ম আহবায়ক নাসিম আহম্মেদ,নীরা রাব্বানী, দেওয়ান কাওছার,আরিফুর রহমান, নিউইয়র্ক মহানগরের আজিজুল বারী তিতাস, মো. কামাল হাওলাদার, সুলতান আহম্মেদ ভূইয়া, আব্দুল মান্নান হোসাইন, মো. জামাল হোসেন, মো. মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর মসিউর রহমান, মুক্তিযোদ্ধা ওহেদ আলী মন্ডল, মো. আলমগীর হোসেন, রইছ উদ্দিন, জিয়াউর রহমান মিলন, মাহবুবুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা জীবন সফিক, ছাত্রনেতা মাজাহারুল ইসলাম মিরন, মো. বাশার, এনায়েত খান, আজিজুল হাওলাদার, মো. জাহাংগীর, মহিলা নেত্রী পলি আক্তার, মনি বেগম, সাইয়েদা বেগম প্রমুখ।

সভাপতি সেলিম রেজা তার সমাপনী বক্তব্যে নেত্রীবৃন্দকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রবাসেও সোচ্চার থাকার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার