Advertisement Placeholder

বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল : ইসি সচিব

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল : ইসি সচিব

বৃহস্পতিবারের (১৬ নভেম্বর) মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশন (ইসি) বলেছেন- নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার