Advertisement Placeholder

নিউইয়র্কে যুবলীগের সমাবেশ: নৌকার বিজয়ে একযোগে কাজের সংকল্প

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে যুবলীগের সমাবেশ: নৌকার বিজয়ে একযোগে কাজের সংকল্প

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বক্তব্য রাখছেন নিজাম চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র যুবলীগের সমাবেশে বক্তারা বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। তাই সকলের স্বজন ও নিকট প্রতিবেশীকে নৌকা মার্কায় ভোট দানের জন্যে উদ্বুদ্ধ রাখার পাশাপাশি এই প্রবাসে দেশ বিরোধী অপপ্রচারনা রুখে দেয়ার জন্যে ঐক্যবদ্ধ থাকার সংকল্প উচ্চারিত হয় যুবলীগের এই সমাবেশ থেকে। দেশ বিদেশের যুবসমাজকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সরব থাকার উদাত্ত আহবানও উচ্চারিত হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা নুরল ইসলামের সভাপতিত্বে শেখ জামাল হুসাইনের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আব্দুল হাসিব মামুন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা করিম চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ডেনি চৌধুরী, আতাউল গনি আসাদ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, যুবলীগের অন্যতম নেতা শাহ সেলিম, হেলিম উদ্দিন, শাহীন কামালী, মনির উদ্দিন, আজমান আলী, সাদেকুর রহমান, নূর হোসেন ফরহাদ, শিপু চৌধুরি, মামুন হোসেন, মহিবুর রহমান, জয়নাল উদ্দীন লায়েক, সুমন দেব, রিটন সরকার, সোহান আহমেদ টূটূল, রোকন আহমেদ, হাসনাত তালূকদার, আব্দুর রব পাশা প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন আয়োজক উপ-কমিটির সভাপতি রবিউল ইসলাম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার