Advertisement Placeholder

তপসিল প্রত্যাখান করে নিউইয়র্কে বিএনপির র‌্যালি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তপসিল প্রত্যাখান করে নিউইয়র্কে বিএনপির র‌্যালি

ঘোষিত নির্বাচনী তপসিল প্রত্যাখান করে নিউইয়র্কে বিএনপির র‌্যালিতে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তপসিল প্রত্যাখান করে ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে স্টেট বিএনপির এক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, ‘কেয়ারটেকার সরকার ব্যতিত নির্বাচনী তপসিল মানে না প্রবাসীরা। তাই অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন নির্বাচনী তপসিল ঘোষণা করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মত এই প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে’। অপর কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট জানান, এক দফা দাবি আদায়ের জন্যে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের বিক্ষোভ হবে এবং মহাসচিব সমীপে স্মারকলিপি প্রদান করা হবে।

নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ র‌্যালিতে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মিল্টন ভুইয়া, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন দক্ষিনের সদস্য সচিব বদিউল আলম, ষ্টেট বিএনপির সিনিয়র যুগম আহব্বায়ক আনোয়ার হোসেন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম সিকদার, বদরুল হক আজাদ, কাওসার আহমেদ, নীরা রাববানী দেওয়ান কাউসার এবং আরিফুর রহমান, দক্ষিনের যুগ্ম আহব্বায়ক শাহাদাত হোসেন রাজু, বিএনপি নেতা জিয়াউর রহমান মিশন, বীর মুক্তি যোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, গোলাম হোসেন, মাহবুবু রহমান মুকুল, মো রইস উদ্দিন, আলমগীর হোসেন, যুবদলের নেতা আমানুল্লাহ আমান ও মনির হোসেন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার