Advertisement Placeholder

তৃণমূল বিএনপির প্রতীকে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃণমূল বিএনপির প্রতীকে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। অর্থাৎ, আসন্ন জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোট বেঁধে ভোটে অংশ নেবে রাজনৈতিক দলটি।

শনিবার (১৮ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে তৃণমূল বিএনপির আলোচনা হয়েছে। আলোচনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন।

সে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যাপারে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার