Advertisement Placeholder

দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশনের : মুজিবুল হক চুন্নু

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশনের : মুজিবুল হক চুন্নু

রওশন এরশাদ একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার তার নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ১৯ নভেম্বর দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভাজন নেই। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন এমনিই চিঠি দিয়েছেন। না বুঝে দিয়েছেন।’

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘রওশন এরশাদ কার সঙ্গে কী আলাপ করলেন সেটা আমরা আমলে নিচ্ছি না।’

নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তের প্রসঙ্গ উঠলে চুন্নু বলেন, ‘বিধিবদ্ধ সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো। সঠিকভাবে নির্বাচন হলে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।’

জাতীয় পার্টি কোনো জোট কিংবা মহাজোটে যোগ দেবে না বলেও জানান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার