Advertisement Placeholder

কেয়ারটেকার সরকারের দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

যুুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেয়ারটেকার সরকারের দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নিউইয়র্কে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর রবিবারও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসের ভাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহব্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান এবং পরিচালনা করেন সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট সমাবেশে বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের চলমান আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন আদায়ের অভিপ্রায়ে আমরাও রাজপথেই থাকবো। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত সকল বিএনপি নেতার মুক্তি এবং ঘোষিত নির্বাচনী তপসিল বাতিলেরও দাবি জানান। এ সময় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও ‘বাংলাদেশি’ পত্রিকার চেয়ারম্যান-সম্পাদক শরাফত হোসেন বাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ও বিএনপি নেতা জসীমউদ্দিন ভিপি।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ষ্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, শহিদুল ইসলাম শিকদার, বদরুল হক আযাদ, নীরা রাববানী, দেওয়ান কাউসার, মো. আশরাফ হোসেন এবং মো. আরিফুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, মো. মোতাহার হোসেন, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মুকুল, হাবিবুর রহমান, মো. রইচ উদ্দিন, জিয়াউর রহমান মিলন, জিনাদ রেহেনা রিনা প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার