
বিনোদন ডেস্ক: | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন চিত্রনায়ক রুবেল। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে পৌঁছান তিনি। এসময় তাকে ঘিরে থাকা লোকজনকে ‘রুবেল ভাই, নৌকা’, ‘বরিশাল, রুবেল ভাই’, ‘নৌকা, রুবেল ভাই’ বলে স্লোগান দিতে দেখা যায়। পরে তিনি সাথের লোকজনকে নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সরাসরি জনগণের সেবা করতে হলে রাজনীতির কোনো বিকল্প নেই। তাছাড়া আমি রাজনীতিতে ছাত্র জীবন থেকেই জড়িয়ে আছি। অন্যদের মতো হঠাৎ করে আসিনি। মানুষজন আমাকে অনেক ভালোবাসে। আমি মনে করি আওয়ামী লীগ থেকে আমি যদি নমিনেশন পাই তাহলে আমি জনগণের কাছে গিয়ে তাদের সেবা করতে পারব। তাদের সুখ-দুঃখের কথা দুঃখগুলো লাঘব করার জন্য কাজ করব।
প্রসঙ্গত, এর আগে ২০ নভেম্বর তিনি নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।



