Advertisement Placeholder

বয়স লুকাতে এবার জন্মদিনে কেক কাটেননি বাইডেন

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বয়স লুকাতে এবার জন্মদিনে কেক কাটেননি বাইডেন

আমেরিকার ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ৮১ বছর পূর্ণ করেছেন তিনি। তবে এবারের জন্মদিনে বেশ নীরব ছিলেন বাইডেন। গতবারের মতো কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেনি হোয়াইট হাউস। এমনকি কোনো কেকও কাটা হয়নি প্রকাশ্যে। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন সমালোচকরা।
বলছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে হয়তো বয়স লুকাতেই এবার জন্মদিন নিয়ে কোনো আওয়াজ তোলেননি বাইডেন। জো বাইডেন দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেয়াদ শেষে তার বয়স হবে ৮৬। খবর ফক্স নিউজের।
যুক্তরাষ্ট্রের কোনো পদে নির্বাচনের জন্য বয়সসীমা বেঁধে দেওয়া নেই দেশটির আইনে। তবে সাম্প্রতিক কিছু সমীক্ষায় যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক এমনকি ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যেও বাইডেনের বয়স চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাঁটাচলা আর বেফাঁস কথাবার্তা মাঝেমধ্যেই দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে বাইডেনের ওপর বয়সের প্রভাব। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে তার সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্ব›দ্বী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কিছুটা পিছিয়ে আছেন বাইডেন। রাজনীতি, অর্থনীতি, পরিবেশ অথবা অন্যান্য বিষয় নিয়ে সচেতন যুবকদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি কমেছে। এছাড়া ঋণ, পরিবেশ, জলবায়ু সমস্যা ও সাম্প্রতিক ইসরাইল-ফিলিস্তিন নিয়ে বাইডেনের বিভিন্ন সিদ্ধান্তও কম বয়সি ভোটারদের মাঝে বাইডেনের প্রতি সমর্থন কমিয়ে আনছে। অন্য এক একটি সমীক্ষা অনুযায়ী, জো বাইডেন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ পরিচালনার ক্ষেত্রে মানসিক অথবা শারীরিকভাবে শক্ত থাকবেন কি না তা নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ ভোটার। ডেমোক্র্যাট সমর্থকদের ৬৫ শতাংশও একই ধারণা পোষণ করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার