Advertisement Placeholder

ডজনখানেক আমেরিকানও নৌকার মাঝি হতে চান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডজনখানেক আমেরিকানও নৌকার মাঝি হতে চান

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারের নিকট মনোনয়ন-প্রত্যাশার আবেদন সাবমিট করেন ড. মাহাবুবুর রহমান টুকু। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের প্রত্যাশায় ডজনখানেক যুক্তরাষ্ট্র প্রবাসীও আবেদন করেছেন। এদের অন্যতম হলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া (সন্দ্বীপ ), জেবিবিএর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব সম্পাদক ড. মাহাবুবুর রহমান টুকু (বরগুণা-২), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ (জামালপুর-৪), বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান(জামালপুর-৪), বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা খোরশেদ খন্দকার (চট্টগ্রাম-৮), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান (সিরাজগঞ্জ-২), মহানগর আওয়ামী লীগের মাহফুজুর রহমান প্রমুখ। মনোনয়নের প্রত্যাশায় ডা. মাসুদুল হাসান ব্যতিত সকলেই এলাকার সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন।

শনিবার নাগাদ আরো অনেকের সাথে এসব প্রবাসীর ভাগ্যও নির্ধারিত হবে। তবে প্রত্যেকেই আশাবাদি দীর্ঘদিন যাবত দলীয় কর্মকান্ডে নিবেদিত থাকায়। মনোনয়নের আবেদন সাবমিটের পর সকলেই কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্যে রয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে সামনের নির্বাচনটি নানাবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় কেবলমাত্র তৃণমূলে গভীর সম্পর্ক রয়েছে-তাদেরই ভাগ্য প্রসন্ন হবার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার